অন্তিম যাত্রা
- মোঃ তারেক মিয়া

একফালি রোদ জানলা দিয়ে
আসবে না আর ঘরে,
শুকনো পাতা ঝরবে কভু
আমার কবরে।

যে মানুষটা হাসতো রোজই
গল্পে মাতিয়ে প্রাণ,
তার ঠিকানায় উঠবে বেজে
বিদায়ী সুরের গান।

মায়ার জালে জড়িয়ে কেন
এতই আয়োজন?
দিন ফুরালে একলা আমি
নাই যে কোনো জন।

দামি খাটে ঘুম আসতো না
হাজার ও চিন্তায়,
মাটির নিচে ঘুমাবো আজ
নিঝুম নিরবতায়।

হয়তো কোনো প্রিয় মানুষ
আঁচল ভিজিয়ে জলে,
দাঁড়াবে এসে নিভৃত কোণে
আমায় মনে হলে।

তখন আমি অনেক দূরে
তারার রাজ্যে একা,
দৃষ্টি সীমানার বাইরে গিয়ে
হবে না আর দেখা।

যশ-খ্যাতি আর অহমিকা
ধুলায় হবে লীন,
শোধ হবে না কোনো মতেই
প্রকৃতির এই ঋণ।

যাওয়ার বেলা সাথে যাবে
সাদা কাপড়ের বেশ,
জীবন খাতার গল্প হবে
সেদিন চিরশেষ।


১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026