মমতাময়ী মা
- মোঃ তারেক মিয়া

সারাটি দিন কাজের শেষে
ক্লান্ত যখন ঘরে,
মায়ের হাসিমুখটি দেখে
সব ক্লান্তি ঝরে।

দশটি মাস আর দশটি দিন
জঠরে আমায় ধরে,
পৃথিবীর আলো দেখালো মা
মমতার হাত ভরে।

অসুখ হলে শিয়রে তার
কাটে বিনিদ্র রাত,
কপালে মোর বুলিয়ে দেয়
শীতল স্নেহের হাত।

নিজের মুখে খাবার না দিয়ে
ভরে দেয় মোর মুখ,
সন্তানের ওই হাসিতেই যেন
মায়ের পরম সুখ।

ভুল করি যদি হাজার বার
মা যে করে ক্ষমা,
তার হৃদয়ে কেবল শুধু
আশীর্বাদ থাকে জমা।

আঁচল যেন সুশীতল এক
বটবৃক্ষের ছায়া,
পৃথিবীতে যার নেইকো তুলনা
অপার নিভৃত মায়া।

স্বর্গ কোথায় জানি না আমি
অদেখা সেই ঠাঁই,
মায়ের পায়ের ধুলোর মতো
পবিত্র কিছু নাই।

দোয়া করো মা, হাতটি রেখো
আমার সারা গায়,
সব বিপদও হার মেনে যায়
মায়ের করুণায়।


১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026