অনুভব
- ফয়জুস সালেহীন

আজ সারাটাদিন
একটিবারও বলোনি ভালোবাসি।
মুঠোফোনেও পাঠাওনি ভালোবাসার ক্ষুদে বার্তা।
হাতে গুঁজে দাওনি ভালোবাসা সম্বলিত কোন চিরকুট।
কিন্তু আপিসে যাওয়ার সময়
যখন তুমি আয়াতুল কুরছি পড়ে ফুঁ দিলে,
আমি অনুভব করলাম
এক ঝটকা ভালোবাসার হিমেল হাওয়া ছুঁয়ে দিলো আমায়।
আমি আপিসে পৌঁছুতে না পৌঁছুতেই
মুঠোফোনে বেজে উঠলো তোমার রিং।
না তখনও তুমি বলোনি ভালোবাসি।
আমার নিরাপদে পৌঁছানোর কথা শুনে
তোমার কাঁধ থেকে যেন নেমে গেলো দুশ্চিন্তার ভারী পাথর।
তুমি ফেললে স্বস্তির নিঃশ্বাস।
আমি অনুভব করলাম
সেই নিঃশ্বাস যেন আমার কানে ফিসফিস করে বললো ভালোবাসি।
আপিস শেষে যখন ঘরে ফিরলাম
দেখলাম তোমার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে।
যেন অবসান ঘটেছে আরো একটি প্রতীক্ষার রাত্রির।
আর আমি অনুভব করলাম ভালোবাসার আলোকচ্ছটাগুলো ঝলমল করছে ঘরময়।
সরষে-ইলিশ আর মুড়িঘন্ট দিয়ে ভাত খেতে খেতে লক্ষ্য করলাম
তুমি ভীষণ মুগ্ধতায় দেখছো আমার তৃপ্তিদায়ক খাওয়া।
আমি বেশ ভালোভাবেই অনুভব করলাম
কতটা ভালোবাসায় মিশিয়েছো তেল,নুন,মসলা।
আর পরিবেশন করছো থালভর্তি প্রেম।
টিভিসেটে চোখ রেখে
হিরোর শার্টটা দেখিয়ে যখন বললে,
"এই শার্টটা তোমাকে খুব মানাতো।"
তখন আমি দিব্যি অনুভব করছিলাম
আমায় নিয়ে ডুব-সাঁতারে মেতে উঠেছো
কল্পনার প্রেম সরোবরে।
আমি যখন মগ্ন হয়ে ছিলাম কবিতার খাতায়,
আঁড়চোখে দেখলাম তোমার অভিমানী দৃষ্টি।
তোমার চোখদুটো যেন ধনুক হয়ে
অভিযোগ আর অনুযোগের তীর ছুঁড়ছে,
তোমার ভালোবাসাগুলো অবহেলা করার তরে।
আমি কবিতার খাতা বন্ধ করতে করতে ভাবলাম
আজ তুমি একটিবারও বলোনি ভালোবাসি।
কিন্তু আজ তুমি আমায় ভালোবেসেছো
সারা দিনময়।
অন্য সব দিনগুলোর ই মতন।

২৯/১১/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৪-২০১৫ ২৩:০৫ মিঃ

ভালোবাসাটা তো অনুভবের ব্যাপার।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026