বিদায় আমার প্রিয়তমা
- শেখ মাফিজুল ইসলাম

দেশদ্রোহিতার অপরাধে দাসত্বের শৃঙ্খলে বাঁধা পড়লাম
জেলখানার নির্জন কক্ষে, ইচ্ছা করছে এই মুহূর্তটুকু
লিখে রাখি। কিন্তু না, আমার প্রিয়তমা হৃদয় আচ্ছন্ন করেছে।

সেই অক্লান্ত সংগ্রামে বিরহ এসেছে প্রায়ই, আমরা শাশ্বত
প্রেমিক-প্রেমিকা হ’য়ে উঠেছি। কত শতবার সেই প্রথম
সোহাগ আর মিলনের মধ্যে বেঁচেছি, এক নাড়ির স্পন্দন
টের পেয়েছি দুই বুকে; একই নি:শ্বাস নিয়েছি শান্তি আর
উদ্বেগে; চরম উত্তেজনায় আর বিষাদ মাখা দুখে। পরস্পরকে
সাহায্য করেছি, বন্ধু যেমন বন্ধুকে সাহায্য করে।

সে ছিল আমার লেখার প্রথম পাঠক ও সমালোচক;
চুল চেরা বিশ্লেষণে আবেগকে করতো ছিন্নভিন্ন।
যুক্তির প্রখরতায় ক্ষমা-সুন্দর দৃষ্টি যেতো উড়ে;

শেষ সাক্ষাতের দিন অশ্রু-স্নাত চোখে আদর করল,
আমি চোখের ভাষায় বললাম-জুলিয়া, তুমি প্রেম
আর শক্তির আধার, ওরা আমাকে হত্যা করতে পারে
কিন্তু ভালবাসা বা হৃদয়ের তো হত্যা হয় না,
মৃত্যুর পর স্বাধীন জীবন, সৃষ্টির স্বাধীনতা পাবো তো?
এতদিন সংগ্রামী জীবনের ইনাম স্বরূপ!

আবেগ-রুদ্ধ কন্ঠে তুমি হেসে ছিলে, দূর থেকে
ডেকে বলেছিলে-বিদায় আমার প্রিয়তমা বিদায়,
যতদিন না দেখা হয় বিদায়--- ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026