ঋতুরাজের আগমনে
- মোঃ তারেক মিয়া

শীতের রিক্ততা মুছে ফেলে আজ
প্রকৃতি সেজেছে নতুনের সাজে,
পল্লবে পল্লবে শিহরন লাগে
বসন্ত বাঁশি হৃদয়ে বাজে।

উদাস বাতাসে শিমুলের হাসি
পলাশ বনেতে রঙের খেলা,
রক্তিম রাঙা পথের ধারে
বসেছে রঙিন খুশির মেলা।

কোকিলের কুহুতান ভোরে ঘুম ভাঙে
বকুল ঝরে পড়ে ঘাসের কোলে,
মাধবী লতায় মৌমাছিরা আজ
আনন্দে নাচে আর দুলে দুলে।

আমের মুকুলে পাগল করা ঘ্রাণ
ভ্রমর গুঞ্জনে কাটে যে বেলা,
সবুজ চাদরে ঢেকেছে বনানী
মুছে দিয়ে সব বিষাদ-ভেলা।

উত্তুরে হাওয়া বিদায় নিয়েছে
দক্ষিণা পবনে দোলা লাগে মনে,
পুরনো জীর্ণ পাতার ঝরার দিনে
নতুন প্রাণের ছোঁয়া প্রতিক্ষণে।

বসন্ত মানেই তো ভালোবাসার গান
বসন্ত মানেই হৃদয়ের টান,
সব ঋতুর সেরা মোর ঋতুরাজ
জুড়িয়ে দেয় যে সবারই প্রাণ।


১৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026