শাড়ির ভাঁজে হাজারো গল্প
- মোঃ তারেক মিয়া

বারো হাতের এক টুকরো কাপড়ে
কী মায়াই যে তুমি বুনে রাখো,
সহস্র বছরের বাঙালি আভিজাত্য
প্রতিটি ভাঁজে ভাঁজে যত্নে মাখো।

কখনো তা ভোরের শিশিরভেজা জামদানি
কখনো বা শরতের মেঘের মতো সাদা,
শাড়ির ওই কুঁচির মায়াবী জালে
কত শত কবির মন যে পড়ে থাকে বাধা।

আঁচল যখন ওড়ে উদাস মনে
মনে হয় যেন একলা কোনো চিল,
নীল পাড়ের ওই সুতির শাড়িটায়
খুঁজে পাওয়া যায় গভীর সমুদ্রের নীল।

কখনো লাল পেড়ে সাদা গরদের সাজে
তুমি যেন মন্দিরের পবিত্র এক আলো,
হাজারো পশ্চিমা চাকচিক্যের ভিড়েও
তাই তোমায় শাড়িতেই লাগে সবচাইতে ভালো।

রাতের কালোয় যখন ঢাকাই সিল্ক হাসে
নক্ষত্ররা যেন হার মানে তার কাছে,
একটি শাড়ি শুধু পোশাক তো নয় মোটে
এক পৃথিবীর সমান ভালোবাসা তাতে বাঁচে।


১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026