খোকন-খুকুর রান্নাবাটি
- মোঃ তারেক মিয়া

দুপুরবেলা মা ঘুমেতে
বাবা গেছেন কাজে,
খোকন-খুকু ফন্দি আঁটে
মনের কারুকাজে।

খুকু বলে, শোন রে দাদা
খিদে পেয়েছে ভারি,
চল না আজ রান্না করি
আন তো মাটির হাড়ি।

খোকন বলে, হবে হবে
আমিই হবো রাঁধুনি,
তুই শুধু জল এনে দিস
আর দিস ওই ছাঁকুনি।

চাল ভেবে সব বালু নিল
ডাল হলো সব নুড়ি,
খুকু গিয়ে বাগান থেকে
আনল ঘাসের কুঁড়ি।

ইটের ওপর হাড়ি চড়ে
ধোঁয়া ওঠে না মোটে,
খোকন বলে এমন খাবার
কপাল গুনে জোটে!

নুন ভেবে সব পাউডার দেয়
চিনি ভেবে আটা,
তরকারিটা ঘাটতে দিল
একটা ভাঙা ঝাটা।

এমন সময় মিনি বিড়াল
আসল গুটিগুটি,
খুকু বলে, খাবি নাকি?
দিচ্ছি গরম রুটি৷

মিনি দেখে বালুর ডাই
লেজ ফুলিয়ে চম্পট,
খোকন হাসে বিলাইটা তো
আসলেই এক লম্পট৷

হঠাৎ দেখে মা দাঁড়িয়ে
হাতে নিয়ে ছড়ি,
দুইজনে তখন ভয়ে কাঁপে
নাটাই কাটা ঘুড়ি।

মা হাসলেন দেখে তাদের
কাদা-মাখা মুখ,
রান্নাবাটির খেলা দেখে
মনে পেলেন সুখ।


১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026