রমজানে পরিশুদ্ধ
- ফারহান নূর শান্ত

সেহরির নীরবতায়,
বালিশে লেগে থাকা অলসতা—
আজ আর টিকে থাকতে পারে না।

ভেঙে যায় অভ্যাস।
রাতের ভেতর থেকে,
একটু জেগে ওঠে মানুষ।

চোখ নয়, জেগে ওঠে হৃদয়।
এ যে মাহে রমজান।

এখানে ক্ষুধা কেবল পেটের নয়,
আত্মারও এক দীর্ঘ উপবাস।
জিহ্বা সংযম শেখে,
চোখ শেখে নত হতে,
হাত তোলা হয় ক্ষমা চাওয়ার তরে।

মানুষ খোঁজে,
নিজের ভেতরের ভুল-অনুতাপ।
যেখানে অহংকার থেকে মুক্তি চায় মন,
নেই কোনো নাম-পরিচয়ের গর্ব,
শুধু একটি শব্দ—সমর্পণ।

প্রতিটি ক্ষণ হয়ে ওঠে সাক্ষী,
চেষ্টা, কেবল পরিবর্তনশীল আত্মার জন্য।

মাহে রমজান,
তুমি মানুষের ভেতরের মরুভূমিতে,
শীতল রহমতের বৃষ্টি।

তুমি শেখাও,
অল্প খেয়েও পূর্ণ হওয়া যায়,
নীরব থেকেও বলা যায় অনেক কিছু,
যা জানবেন কেবল আল্লাহ।

মাহে রমজানে,
হারিয়েও খুঁজে পাওয়া যায় নিজেকে।
মানুষ বুঝতে শেখে,
জীবন মানে কেবল বেঁচে থাকা নয়,
জীবন হলো পরিশুদ্ধ হওয়ার চর্চা।

আর এই চর্চার শেষ প্রান্তে,
দাঁড়িয়ে থাকে এক নত আত্মা।
যে জানে,
সব পথ ঘুরে ফিরে,
মানুষ স্রষ্টার দিকেই যায়।


১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026