মনে পড়ে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
মনে পড়ে, মনে পড়ে
সেই সন্ধ্যায় সুরভি মাখানো গোলাপের নির্যাস।
মন্দিরে কাঁসর ঘণ্টা বাজে ঢং ঢং, মসজিদে আজানের সুর।
পাখীরা নীড়ে ফিরে সূর্যাস্তের রক্তিম ছোঁয়ায়।।
ছোট্ট খুকিটির মেঘবরণ চুল হাওয়ায় হাওয়ায় দোলা দেয়,
মনে পড়ে, মনে পড়ে।
উদ্যানের পাশে খেলার মাঠে হা ডু ডু আর দৌড়ঝাঁপ।
সূর্যাস্তে সোনাঝরা সন্ধ্যায়, সন্ধ্যা-প্রদীপের আলোয় ঘরে ফেরা
মনে পড়ে, মনে পড়ে মার মুখখানি, মনে পড়ে আর মনে পড়ে
ধূপধুনার গন্ধ।
বইয়ের পাতায় মাথা রেখে লাল পরী নীল পরীর স্বপ্নে ডুব দেওয়া
ঘুম ভাঙ্গা চোখে বুয়ার ডাকে খাওয়ার টেবিলে বসা।
বিছানায় মার গল্পমালায় ঘুমন্ত পরীতে ভেসে বেড়ানো।
ঘুমঘোরে উড়ন্ত শালিকের ডানা ঝাঁপটানো দেখা।
ঝিঁঝিঁর ডাকে, জোনাকির দপদপে আলোয় স্বপ্ন বাসর জাগানো
মনে পড়ে, মনে পড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।