তরণী আমার
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তরণী আমার ভাসিয়ে দিলাম অজানার পারে
কতযুগ ধরে শুনেছি আমি আহবান বারেবারে।
অজানা অসীম হাতছানি দেয় পলকে পলকে
জানি না আমার হৃদয়খানি কেন জাগে পুলকে?
স্বপ্ন জাগে শুভ্র জোছনায়, আলোছায়ার খেলায়
দূরের বাঁশী ঘর ছাড়া করলো সাঁঝের বেলায়।
জানি না আমার পথের দিশা কোন অজানা পারে।
কার হাতছানিতে ছুটি আমি স্বপ্ন মায়ার ধারে?
অজানা ঐ সুরের বাঁশী করলো আমায় আকুল
অসীমেরই সীমা খুঁজে হলাম আমি ব্যাকুল
চলার পথে রুদ্র বৃষ্টি, ঝঞ্ঝা বাজায় যে মৃদঙ্গ
মাতাল হাওয়া দুলিয়ে দেয় আমার সারা অঙ্গ।
দূরে অস্তপারের আঁধার বাজায় বেদন বাঁশী
দিগন্তের সোনাঝরা আলোর শিখা ফুটায় হাসি।
তারার মালা, চাঁদের হাসি ছড়ায় অমিয় সুধা
অকস্মাৎ বজ্র ঝঙ্কারের হুঙ্কার লাগায় ধাঁধা।
জানি না মোর চলার পথ কোন অসীমের পারে
কে ডাকে, কারা ডাকে, কোথা ডাকে, কোন অজানা ঘরে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।