জিজ্ঞাসা কর না
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

জিজ্ঞাসা কর না কেমন আছি
জিজ্ঞাসা কর না কি নিয়ে বাঁচি
শুধু কি প্রলয় নাচনে নাচি?

স্বদেশে শেফালী মুকুল ঝরা
নিঠুর দাহনে গ্রীষ্মের ক্ষরা
নিশার স্বপনে হোমাগ্নি ভরা।

নিবিড় নিশীথে দাহন লাগে
স্বপ্ন হারানোর শূন্যতা জাগে
ধ্বংস বিষাণ সব গুলবাগে।

শীর্ণ কঙ্কাল মায়ের এ ছবি
আঁধার অতলে জাগে না রবি
হারিয়ে ফেলেছি স্বপ্নে সবই।

সাগরপারের নবীন বাসে
অপমান রাঙ্গা মেঘ যে ভাসে
ব্যথার ফেনিল সাগর যে হাসে।
সত্তারে মোর খুঁজে নাহি পাই
কি যে হারাই কি যেন হারাই
ঝড়ের দাপটে ভেসে বেড়াই।

স্বপ্ন জড়ানো সোনার দেশ
স্বপ্নের আর নাই অবশেষ
ঝঞ্ঝার বায়ে সব হল শেষ।

রুগ্ন শয্যায় বেঁচে আছি তবে
আলোর মশাল যায় যে নিভে
রুদ্র বিষাণ বাজে যে সরবে।

শুনি ক্রন্দন ধ্বনি বারে বারে
ঝঞ্ঝা ঘূর্ণি প্রলয়ের আঁধারে
হারিয়ে ফেলেছি আমি সবারে।

বিদ্বেষ হিংসা লোলুপ আকাশ
সাগর পাড়ে ক্লেদাক্ত বাতাস
বহিয়া আনে মৃত্যুর আভাস।

মন আমার ফিরে যেতে চায়
সোনার বাংলার আঁধারে হায়
কাঁদে এ হিয়া ব্যর্থ বেদনায়।

চায় না চায় না স্বদেশ আর
একি! রুদ্ধ করে যে দ্বার
বিবর্ণ পাংশু এ মুখ আমার।

প্রবাস হয় যে আমার বাস
চিরস্থায়ী হয় যে বনবাস
নিমীলিত চোখ, ঘন নিঃশ্বাস।

জিজ্ঞাসা কর না কেমন আছি
জিজ্ঞাসা কর না কি নিয়ে বাঁচি
শুধু কি প্রলয় নাচনে নাচি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026