জয়
- ফারহান নূর শান্ত
শহরের কোলাহলে,
হেঁটে যায় একটি নীরব আত্মা।
বুকে তার ঝড়,
চোখে-ঠোঁটে অনুচ্চারিত ভাবনা।
সে ভাঙতে চায় সীমাবদ্ধতা,
ভাঙতে চায় শিকল।
সে জানে,
পৃথিবীর সবচেয়ে কঠিন কারাগার,
মানুষের নিজের ভেতর থাকে।
হে বিদ্রোহ, হে জাগ্রত মন
তুমি কি কেবলই ভাষা ?
নাকি চোখ ছলছল জেদি সময়ে,
অঙ্কুরিত এক নতুন মানব রূপ ?
জুলুম, অন্যায়ের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ,
যে নিজের ভুলের কাছে সর্বদা নত।
যে চিৎকারে জন্ম নেয়,
এক সত্য মানুষের রূপ।বলিষ্ঠ ব্যক্তিত্ব।
যেখানে ঝরে পড়ে অহংকার,
ঠিক যেন, ঝড়ে ভাঙা ডালের মতো।
প্রবল বৃষ্টির পর,
মাটির গন্ধে ভিজে উঠে - কোমল হৃদয়, সমতা, প্রেম।
পরিশেষে, সে বুঝে যায়-
সবচেয়ে বড় জয়, অন্যকে হারিয়ে নয়।
সে কেবলই নিজেকে জয় করা।
২৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।