ভালোবাসা
- মোঃ তারেক মিয়া

তোমার লাইগা পরান আমার
দিবা-রাতি কান্দে,
প্রেমের জালে মনটারে মোর
রাখলে তুমি বাইন্ধে।

নদীর কূলে হিজল তলায়
তোমার দেখা পাই,
তোমারে ছাড়া এই দুনিয়ায়
আপন কেহই নাই।

কাজল কালো চোখ দুটিতে
কি যাদু যে আছে,
মনটা আমার শান্তি খুঁজে
শুধু তোমার কাছে।

সাঁঝবেলাতে প্রদীপ জ্বেলে
পথ চেয়ে যে থাকি,
ভালোবাসার মায়ায় আমায়
দিও না গো ফাঁকি।

চাঁদনি রাতে নৌকা চড়ে
ভাসব দুইজন মিলে,
শাপলা ফুলের মালা দেব
তোমার গলায় তুলে।

হাতের ওপর হাতটি রেখে
বলব মনের কথা,
তুমি পাশে থাকলে আমার
থাকবে না কোনো ব্যথা।

কতো কথা জমে আছে
ওই হৃদয়েরই ঘরে,
তোমার কথা মনে পড়লে
দুচোখ জলে ভরে।

ভালোবাসা অমর থাকুক
হিজল তলা ঘেষে,
আমরা যেন হারাই দুইজন
চেনা গাঁয়ের দেশে।

তুমি আমার পরান পাখি
তুমিই আমার জান,
তোমার জন্য গাইছি আমি
ভালোবাসার ঐ গান।


২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026