আমার বেহেশত
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

আমার বেহেশত হবে
দারুচিনি দ্বীপে ছোট্ট কুঁড়ে ঘর
মৌরীর সুগন্ধে বাতাস ভরপুর।
চলন্ত ঝর্ণার ফোয়ারা বাজাবে বাঁশী
গুচ্ছ গুচ্ছ রঙিন ফুলের রাশি।
আমার বেহেশত হবে
পাখীর কাকলিতে ভরপুর
হুর পরীদের নৃত্যে মধুর।
নীলাভ আকাশে মিটি মিটি তারা
চাঁদের হাসিতে পাগলপারা।
আমার বেহেশতে
নীলাঞ্জনা নদী বয়ে যাবে
স্তূপাকার বইয়ের প্রাঙ্গন হবে।
ধ্বনিবে কোকিলের কুহুতান
ইথারের তারে তারে সুমধুর আজান।
আমার বেহেশতে
জোনাকিরা জ্বালবে ধপধপে আলো
প্রজাপতির পাখনায় রূপ ঢলঢল।
নিসর্গের সৌন্দর্য ঝরবে রঙিন আভায়
আমার বেহেশত পূর্ণ হবে সর্বহারাদের শোভায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026