চিরচেনা নদী
- মোঃ তারেক মিয়া
মিঠে রোদে ঝিলমিল রূপোলি আঁচল
একেবেঁকে বয়ে চলে চঞ্চল জল।
পাহাড়ের কোল ঘেঁষে অতল পিয়াস,
বুকে তার আঁকা থাকে নীল আকাশ।
কখনো সে শান্ত, অতি ধীরলয়
কখনো সে উত্তাল নেই কোনো ভয়।
দুই তীরে ছড়ানো কত শত গান,
তৃষ্ণার্ত মাটির সে-ই তো প্রাণ।
মাঝি তার বুকেতে নাওখানি ছাড়ে
পাখিরা ডানা মেলে নীড় পানে ফেরে।
বালুচরে লিখে যায় কত না কথন,
অবিরাম বয়ে চলা জীবনের মতন।
সাগরকে ছুঁতে তার ব্যাকুলতা ভারি
পিছুটান ছিঁড়ে দেয় অজানার পাড়ি।
থেমে থাকা জানা নেই, নেই কোনো শেষ,
নদী শুধু রয়ে যায় চির-অবিশেষ।
২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।