ছোটবেলার স্মৃতি
- মোঃ তারেক মিয়া

খাতার ভাঁজে শুকনো পাতা
রঙিন করা রূপকথা।
কাগজ দিয়ে নৌকা গড়া,
মুখস্থ সব মজার ছড়া।

দিনগুলো সব হারিয়ে গেছে
স্মৃতিরা শুধু মনে আছে।
বিকেল বেলা মাঠে ছোটা,
বকুল ফুলের মালা গাঁথা।

দুপুর রোদে আম কুড়ানো
ধুলোবালিতে দিন কাটানো।
মাটির পুতুল বরের বিয়ে,
খেলা হতো সব সাথী নিয়ে।

বিকেল রোদে ফড়িং ধরা
দিনটি কাটত বাঁধন-হারা।
ডালিম তলায় চড়ুইভাতি,
তারাই ছিল নিত্যসাথী।

পুকুর জলে ঝাঁপটি দেওয়া
শীতল হাওয়ার পরশ নেওয়া।
হারিয়ে যাওয়া দিনের রেশ,
স্মৃতির পাতায় রঙিন বেশ।


২৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।