মরণ
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

এসো তুমি স্নিগ্ধ পায়ে
সোনার নূপুর পায়ে
রঙিন ওড়না গায়ে
আলোর মশাল বয়ে,
ঝলমলে স্নিগ্ধতায়
নক্ষত্রের শুভ্রতায়
স্বচ্ছ সফেদ ফেনায়
দুলিয়ে ঊর্মি দোলায়।
এসো হে মোর মরণ
ছুঁয়ে দেখি তব চরণ।

এসো ডম্বরু বাজিয়ে
এসো করতালি দিয়ে
ছড়াও রাঙা আবির
হব না আমি অধীর।
বরিয়া লহ আমারে
মোহন বাঁশীর সুরে
বাজাও তোমার বীণা
ভুলিতে চাই বেদনা।

এসো এসো হে নির্দয়
করহ আমারে জয়।
বেদনার অবসানে
অমিয় মধুর তানে
বরণ করগো মোরে
অজানা কোন সুদূরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026