মাটির ফুল
- মোঃ তারেক মিয়া

আকাশের ওই সুদূর তারা
চাইলে পাওয়া যায় না,
সবুজ ঘাসে ফোটা কুসুম
অবহেলা সয় না।

তুমি আমার আপন ঘ্রাণে
শিউলি মাখা সুর,
বুকের ভেতর ফুটে থাকা
এক মিষ্টি মাটির ফুল।

দামি কোনো অলংকারে
সাজাব না তোমায়,
সহজ প্রেমের স্নিগ্ধ মায়ায়
রাখব যে ছোঁয়ায়।

পাপড়ি মেলো আলতো করে
আমার হৃদয় জুড়ে,
গন্ধ তোমার আসুক ভেসে
সকল বাধা দূরে।

মাটির সোঁধা গন্ধে যেমন
প্রাণটা জুড়িয়ে রয়,
তোমার হাসির স্নিগ্ধ মায়ায়
মনটা পাগল হয়।

যতই আসুক ঝড়ের ঝাপটা
থাকবে প্রেমের মূল,
তুমি আমার চিরকালের
চেনা মাটির ফুল।


২৭-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।