তারপর
- মোঃ তারেক মিয়া
আকাশেতে মেঘ ছিল, বৃষ্টি হলো শুরু
তারপর ভয়ে বুক, করে দুরু দুরু।
বিদ্যুৎ চমকায়, জানলার পাশে,
তারপর ছোটো বোন, খিলখিল হাসে।
পথঘাট ভিজে আজ একাকার হয়
তারপর মনে মনে জাগে এক ভয়।
ব্যাঙগুলো ডাকে ওই ডোবাটার ধারে,
তারপর গান গায় সুরে ও ঝংকারে।
আলো ফিরে এলো যেই, কাটলো আঁধার
তারপর শুরু হলো, গল্প আবার।
ঠাকুমা শোনান সেই রূপকথার কথা,
তারপর ভুলে যাই মনের সব ব্যথা।
বৃষ্টি থামলো যেই, রোদ ওঠে হাসে
তারপর সাদা মেঘ, নীল বুকে ভাসে।
রামধনু উঁকি দেয়, সুদূর আকাশে,
তারপর মিষ্টি ঘ্রাণ, মেশে মৃদু বাতাসে।
০১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।