অতৃপ্তির হাহাকার
- মোঃ তারেক মিয়া

শহরের বুকে নিঝুম আঁধার
নিস্তব্ধ চারপাশ,
বাতাসে বিলীন হয়ে যায়
কার দীর্ঘ তপ্ত শ্বাস?

মায়ার বাঁধন ছিন্ন হলেও
তৃষ্ণা মেটেনি তার,
অন্ধকারে সে খুঁজে ফেরে
আজও স্মৃতির শূন্য দ্বার।

অপ্রাপ্তিগুলো জমাট বেঁধেছে
বুকের গহীন কোণে,
অশরীরী সেই ছায়াটি কাঁদে
বিজন বৃন্দাবনে।

যে কথাটি ছিল ঠোঁটের গোড়ায়
হয়নি তো বলা আর,
সেই না-বলা কথা
বয়ে চলে সে অনন্তকালভার।

চিতার আগুনে পুড়েছে শরীর
ছাই হলো সব আশা,
তবু কেন এই মনের গহীনে
আকুল ভালোবাসা?

শান্তি মেলেনি মাটির নিচেও
ঘোরেনি ভাগ্যের চাকা,
জীবনের বইয়ে শেষ অধ্যায়
রয়ে গেছে আজও ফাঁকা।

কেউ কথা দেয় না
কেউ শোনে না তার সেই আর্তনাদ,
স্মৃতিরা কেবলই বয়ে নিয়ে
আসে বেদনার প্রবাদ।

মুক্তির লাগি চাতকের মতো
চেয়ে থাকে দূর নীলিমায়,
ভোরের আলোয় মিলিয়ে সে যায়
গোধূলির মহিমায়।


০২-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026