স্বাক্ষরের নিচে কবর
- ফারহান নূর শান্ত

যুদ্ধ শুরু হয় খুব নীরবে,
একটা টেবিলের ওপর
মানচিত্রের রেখা একটু একটু সরে যায়।
তারপর হঠাৎ,
মানুষের বুকের ভেতর গর্ত হয়ে যায় পৃথিবী।

যারা যুদ্ধ ঘোষণা করে
তাদের কণ্ঠে থাকে দৃঢ়তা, ধ্বংসের নেশা।
কিন্তু তাদের ঘরে,
কোনও মা সারারাত জেগে থাকে না।

ক্ষমতার নেশায়,
মানুষ পরস্পর মৃত্যুর খেলায় মত্ত।
তারা ভাবেনা,
একটি গুলি ছোড়া মানে
একটি শৈশব থেমে যাওয়া।
একটি বোমা মানে
একটি শহরের স্মৃতি ধুলো হয়ে যাওয়া।

যে শিশুটি গতকাল আঁকছিল নদী,
আজ সে শেখে,
মানচিত্র অযাচিত লাল রঙেও ভরে যায়।

পতাকা উড়ে,
রঙিন কাপড়ের নিচে
রক্তের দাগ দেখা যায় না।
মৃত দেহ থেকে ‍শুষে নেয় বিকৃত সুখ।

স্বার্থ আদায় হয় কাগজে,
চুক্তি সই হয় আলোয়।
কিন্তু ভোগান্তি,
অন্ধকারেই জন্ম নেয় বারবার।

রাজনীতির টেবিলে
চায়ের কাপ ঠান্ডা হয়,
কলমের নিবে কালি শুকায় না।
একটি স্বাক্ষর মানে,
কত হাজার কবরের অনুমতি।

যুদ্ধ আসলে কোনও দেশের নয়,
কোনও ধর্মের নয়-
যুদ্ধ কেবল মানুষের বিরুদ্ধে মানুষের।

তারপর,
মানচিত্রে যে রেখা টানা হয়,
আসলে তা মানুষের কপালের কাটা দাগ।
তারপর,
এক পক্ষ মাতে উল্লাসে, বিজয়ে।

তারপর,
যুদ্ধ বেঁচে থাকে
প্রতিটি অনাথ শিশুর চোখে,
প্রতিটি ভাঙা শহরের দেয়ালে,
প্রতিটি মানুষের ভিতরে,
যেখানে বিশ্বাস একবার মরে গেছে।

যুদ্ধ আসলে এক দীর্ঘ আত্মহত্যার খেলা।
যেখানে পুরো মানবজাতি-
ধীরে ধীরে, নিজের প্রতিচ্ছবিকে মুছে ফেলছে।


০২-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026