কথোপকথন ৩
- ফারহান নূর শান্ত

কথোপকথন শুরু হয়নি কথায়।
শুরু হয়েছিল,
একটা দীর্ঘ তাকিয়ে থাকার ভেতর দিয়ে।

টেবিলের মাঝখানে রাখা ছিল নীরবতা,
আমরা দু’জন দু’দিক থেকে,
তার চারপাশে ঘুরছিলাম।

তুমি জিজ্ঞেস করলে, “ভালো আছো?”
আমি বললাম, “হ্যাঁ”
এই ক্ষুদ্র মিথ্যেটুকুই,
আমাদের শেষ সততা।

চোখে চোখ পড়েছিল একবার,
তারপর দু’জনেই সরিয়ে নিলাম।
কারণ দৃষ্টি স্বীকার করে নিলে,
কোনোও শব্দ আর টিকতো না তখন।

বিদায়ের মুহূর্তে বুঝলাম,
কথোপকথন ভাঙে না উচ্চারণে।
ভাঙে সেখানে,
যেখানে সত্যি বলার সাহস
দু’জনেই সমানভাবে হারিয়ে ফেলে।


০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026