তোমাকে পাওয়ার জন্য
- মোঃ তারেক মিয়া

অদম্য এক সংকল্প মোর
লক্ষ্য শুধু তুমি,
তৃষ্ণার্ত এই হৃদয়ে মোর
খাঁ খাঁ মরুভূমি।

হাজার বারণ, সহস্র দেয়াল
চূর্ণ হবে সব,
তোমায় পাওয়ার তৃষ্ণা আমার
নিঃশব্দ কলরব।

অধিকারের স্পর্ধাতে আজ
কাঁপুক আকাশ-তল,
তোমায় পাওয়ার দাহে পুড়ুক
আমার চোখের জল।

দাবিয়ে রাখার সাধ্য কার
এই অবাধ্য মন?
যেকোনো মূল্যে তোমাকেই
আমি করব আহরণ।

সবটুকু জেদ উজাড় করে
নামলাম এই রণে,
তোমায় আমি ছিনিয়ে নেবই
নিজের এই জীবনে৷


০৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026