স্পর্ধা
- ফারহান নূর শান্ত

মেঘ তোমার ছায়া ঢাকে,
তোমাকে পুরো দেখা যায়নি —
যেন প্রেমেরই গোপন অভ্যাস।

অন্ধকার নেমে এলে,
তোমার ঠোঁট দুটো আরও উজ্জ্বল হয়।

শ্বাস উষ্ণ হয়,
ঠোঁট হালকা কাঁপে ।
তখন নিঃশব্দও শব্দ হয়ে যায়।

তারপর অন্ধকারে প্রথম চুম্বনে
হঠাৎ ফোটে—
প্রেমের সবচেয়ে নির্ভীক ফুল,
একটুখানি স্পর্ধা।


০৫-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026