একাত্তরের শকুন
- শেখ মাফিজুল ইসলাম
একাত্তরের শকুন
উড়ছে আকাশময়,
দু’চোখ ভরে দেখুন;
একাত্তরের হায়না
ঘাপটি মেরে আছে ঘরে
কেউ দেখতে চায় না।
একাত্তরের চিল
ডানা ম্যালে আকাশে
রোদে ঝিলমিল।
একাত্তরের বেদনা
অশ্রু হয়ে ঝরছে বুকে
বলে না কেউ কেঁদোনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।