খোদা তুমি দিলে!
- জায়েদ আকবর
খোদা তুমি দিলে হাসি আমাদের, দুইচোখে দিলে জল,
দিলে মমতা, দিলে বন্ধন, ভালবাসা অবিরল।
তুমি দিলে সুখ-ভরে যায় বুক চোখ হয় সুশীতল!
দিলে শান্তি আকাশ-জমিনে, কল্যাণ উজ্জ্বল!
দিলে স্বপ্ন ঘুমের রাজ্যে, দিলে মা আর বাবা!
ভালবাসা দিয়ে ভরিয়ে হৃদয়ে দিয়েছো রক্তজবা!
চোখ দিলে যেন সৃষ্টিকে দেখি, বলে উঠি মারহাবা!
কান দিলে যেন প্রাণভরে শুনি তোমার সুরের আভা।
রহস্যে তুমি ভাসিয়ে একাই বিন্দুতে দিলে সিন্ধু,
দিলে ভাইবোন, সন্তান, স্নেহ-মমতা আর বন্ধু!
তোমার জ্ঞানে প্রবেশের পথে সবাই আমরা পঙ্গু,
চলাচল হয় স্তব্ধ, খাদের কিনারাটা ভঙ্গুর!
খোদা তুমি দিলে পৃথিবীর সাথে সূর্যের বন্ধন,
শ্রেষ্ঠ মানুষ পাঠালে যোগাতে আলোকের ইন্ধন!
আজ সে আলোয় শান্তি এলো,দূর হল ক্রন্দন,
মহিমা তোমার শেষ হবেনা যদি গাই আজীবন....
তুমি সৃষ্টির উর্ধ্বে!
তুমি জ্ঞানের উর্ধ্বে!
তোমার মহিমা, গুণাগুণ-
যত বর্ণনার উর্ধ্বে...!
১১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।