হে আল্লাহ্!
- জায়েদ আকবর
হে আল্লাহ্!
আমি পাপী, তুমি ক্ষমাশীল!
তুমি আমাকে ক্ষমা কর।
আমি দূর্বল, তুমি মহাশক্তিধর!
তুমি আমাকে শক্তি দাও!
হে আল্লাহ্!
আমি ভূল, তুমি নির্ভূল!
তুমি আমাকে বিশুদ্ধ কর।
আমি অজ্ঞ, তুমি সর্বজ্ঞাত!
তুমি আমাকে আশ্রয় দাও!
হে আল্লাহ্!
আমি তোমার মুখাপেক্ষী, তুমি স্বকীয়!
তুমি আমাকে অনুগ্রহ কর।
আমি সীমাবদ্ধ, তুমি অসীম!
তুমি আমাকে প্রশান্তি দাও!
১১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।