কাজল ঘুম
- মোঃ তারেক মিয়া

এক সময় চোখের পাতায়
নামতো গভীর রাত,
মাথায় থাকতো স্নিগ্ধ কোনো
মমতাময়ী হাত।

গল্পের সেই পক্ষীরাজ আর
রূপকথার টানে,
হারিয়ে যেতাম নিমিষেই এক
অঘোর ঘুমের ধ্যানে।

এখন কেবল রাত বাড়ে
ঘুম আসে না চোখে,
অপেক্ষা এক বিষণ্নতার
পাথর জমে বুকে।

গ্রামের আকাশ জোছনা বিলায়
মাঠ-ঘাট সব হাসে,
আমি শুধু জেগে রই
একলা দীর্ঘশ্বাসে।

কেন যে এই বিনিদ্রতা
কী তার অন্বেষণ?
জানি না কোন অভিমানে
এমন নির্বাসন।

রাতের পর রাত কাটে
ওই নক্ষত্রেরই ভিড়ে,
শৈশবের সেই কাজল-ঘুম
আর আসে না ফিরে।


১৭-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।