রোদে পোড়া মেঘের ছায়া
- মোঃ তারেক মিয়া

তপ্ত রোদে পুড়ছে আকাশ
পুড়ছে তামাটে মাঠ,
জনমানবহীন স্তব্ধ দুপুর
নির্জন খেয়াঘাট।

বটের ছায়ায় ক্লান্তি বিলায়
রাখাল ছেলের বাঁশি,
রোদে পোড়া মেঘের মায়ায়
কান্না মেশানো হাসি।

দীঘির জলে আলতো করে
নীল ছায়াটা পড়ে,
গাঙশালিকের ডানার ঝাপটা
উদাস বাতাস গড়ে।

মেঘের ভাঁজে লুকিয়ে থাকা
বৃষ্টি নামে যখন,
তৃষ্ণাকাতর মাটির বুকে
জুড়ায় জ্বালা তখন।

পোড়া মেঘের সেই ছায়াটাই
শান্ত গাঁয়ের ছবি,
ছন্দ মেলায় আপন মনে
স্বপ্ন দেখা কবি।


১৭-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।