দুর পথে দেখি
- সোহাগ আলমগীর
হাজার পা দুর পথে
দেখি তোমাকে
টানা টানা চোখ দুটি
টোল পরা মিষ্টি হাসি
যেমন ছিল তেমনি।
আমি যাযাবর
আকাশি সেলোয়ার-কামিজে
রঙধনু চেহারায় জ্বল জ্বলে
সুখে থাক প্রিয়া তুমি
কৈফিয়ত নাই কোন কালে
পথের দুরে দেখি তারে
সাঁকো পার হয় ছোট নদী
আগের মত দেখি তারে
ট্রেনের জানালায় মুখ খানি
জোস্নার আলোয়
মিশে যায় দুর আকাশে
ঝলমলে ডাগর কাজল চোখে
শিমুল ফুলের টকটকে ঠোঁট
স্বপ্নের পাখিদের সাথে
মিলে যায় নীল নব ঘনে।
২৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।