মানুষ বুজলে
- সোহাগ আলমগীর
আজ মরলে কাল শশ্মানের ছাই
চিন্তা কর সনাতন ভাই
খাঁচার পাখি উড়ে যাবে
দেহ তোমার হবে রে পর
বুঝলি না রে মন
বুঝলি না রে মন
রক্ত মাংস হয় না ভেদাভেদ
জাত ভেদে কয় কয় ধনি গরিব
এ জগতটা ভিন্নরুপী
বুঝতে পারে সনাতন ঋষি
বুঝলি না রে মন
বুঝলি না রে মন
চিতার আগুন শশ্মানের ছাই
এ দেহের তো কত বড়াই
রঙ টঙে জীবন কাটাউ
বুঝলি না রে মন..
বুৃঝলি না রে মন...
২৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।