চৈত্রের এক দিন
- রবিউল ইসলাম রাতুল
চৈত্রের আরেক দিবসে,না গরম,শীতল বাতাসে,
জানালার ধারে বসে,উঁকি ঐ মেঘলা আকাশে,
গগনে সাদা মেঘ ভাসে,প্রস্তুতি কান্না প্রকাশে,
রবির ঝিলিক এর মাঝে,উপভোগ করি অবকাশে।
কাঁদা হওয়া পথে পথে,শিশুরা সব চলে ছোটে,
সজীবতাও গেছে ভিজে,চৈত্রের মৃদু বৃষ্টিতে,
দিনও আছে হালকা শীতে,ঘুম পারানোর কর্মতে,
এক ক্ষণ বিছানাতে,টিনের শব্দের অপেক্ষাতে।
হালকা গরম ধরা ঘিরে,রবি এছেসে মেঘ ফুরে,
ঘাসের বারি কণা যায় উরে,ভুবনের এই বিভোরে,
নব পানিতে পুকুর ভরে,কলকল আওয়াজ করে,
শ্বাস নিচ্ছে খুব জোরে,শীতল হাওয়া নিজ ভিতরে।
এই তো সাঁঝের আগে,ঝিঁঝিঁ পোকাও ডাকে,
পাখিগুলো ডানার চাপে,উরে যায় গাছের ফাঁকে,
আর পীপিলিকা যূথে যূথে,সারি বেঁধে গর্তে ঢোকে,
যেন আছি শান্ত এক গ্রহে,মন প্রকৃতিকে আঁকে।
ঝিম ধরা এই আবহাওয়ায়—
শান্ত থাকে নিজ মন,
ভালো,খারাপ থাকা অবস্থায়—
এই পরিবেশে,
নিজ চিন্তাই আপন।
২৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।