রক্তে কেনা স্বাধীনতা
- মোঃ তারেক মিয়া

পঁচিশের সেই কালরাত শেষে
ছাব্বিশ এলো দ্বারে,
মুক্তির গান বেজে উঠল
বাঙালির ঘরে ঘরে।

বজ্রকণ্ঠে ডাক দিলেন
জাতির শ্রেষ্ঠ নেতা,
শৃঙ্খল ভেঙে ঘুচে গেল সব
পরাধীনতার ব্যথা।

বুকের তাজা রক্ত দিয়ে
ধন্য হলো দেশ,
বীরের জাতি হাসল শেষে
কাটল দুঃখের রেশ।

পদ্মা, মেঘনা, যমুনার তীরে
উড়ছে বিজয় নিশান,
সবুজ শস্যের শ্যামল বুকে
জাগছে নতুন প্রাণ।

রক্তে কেনা এই স্বাধীনতা
আমাদের অহঙ্কার,
সোনার বাংলায় আসুক শান্তি
ঘুচুক অন্ধকার।


২৫-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।