গল্পের খাম
- ফারহান নূর শান্ত
এ শহরটা যেন,
অসংখ্য জানালার ভিড়ে আটকে থাকা
অপ্রকাশিত কিছু গল্পের খাম।
প্রতিটি রাস্তা—
ক্লান্ত পায়ের শব্দে ভরা।
যেখানে মানুষ হাঁটে
কিন্তু পৌঁছায় না কোনো গন্তব্যে।
নিয়ন আলোর নিচে,
হাসিগুলো খুব সহজেই জ্বলে ওঠে।
আবার নিভেও যায়—
সেসব কেউ খেয়াল করে না।
আমরা সকলে পাশাপাশি থাকি,
তবুও আলাদা।
একই ভিড়ে দাঁড়িয়ে,
অথচ নিজের ভেতরেই হারিয়ে যাই।
কথাগুলো ঠোঁট ছোঁয় না,
চোখগুলো সত্য বলে না।
কি যেন খোঁজার তাড়না!
তারপর দিনকে দিন
সব কিছুই যেন,
একটা অভ্যাসে পরিণত হয়।
শেষমেশ,
শহর ঘুমিয়ে যায়।
কিন্তু কিছু মানুষ জেগে থাকে,
নিজের সঙ্গেই অপরিচিত হয়ে।
২৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।