ঝলসিত আকাশে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
ঝলসিত আকাশে তারারা কাঁদে
অশ্রুর বন্যা বয়ে যায় চাঁদে।
কিসের বেদন দিল হানা বারবার?
কাদের উচ্চরোল ক্রন্দন ধ্বনি
উদ্বেলিত আকাশে বাতাসে শুনি?
ঝরে কান্না হয় বন্যা ত্রিলোকে আবার
পুঁজির দালাল বাজায় বিষাণ
আতঙ্কে কাঁপে মজুরদের প্রাণ
বাজে বাঁশী, মুছে হাসি ত্রিলোকে সবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।