ঝিকিমিকি আলোতে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
ঝিকিমিকি আলোতে, বাতাস সুরের বীণা বাজায়
মন আমার হংস বলাকার পাখায় উরদ্ধে ধায়।
তেপান্তরের মাঠ পেরিয়ে, কোন অজানার পারে
শ্যামল দূর্বাঘাস বিছায় মখমলের বিছানা।
সুরলোকের বীণা ঝঙ্কারে হৃদয়ের তারে তারে
শুন্যে ভেসে বেড়াই মেলে দিয়ে নানা রঙ্গের ডানা।
বাতাস মর্মরিত সুরে বাজায় অমিয় রাগিণী।
পাখীর কাকলিতে বেজে উঠে সুরলোকের ডঙ্কা
আকাশে চাঁদের মেলায় জোছনালোকিত যামিনী।
তারারা ঝিকিমিকি করে জানায় নাহি কোন শঙ্কা।
সে এক তন্দ্রাহারা স্বপ্নিল সোনালী স্বপ্নের দেশ
ভেসে যাই, ভেসে যাই আমি পুলকিত উচ্ছলতায়।
নাহি কোন দুখ, নাহি ব্যাথা, নাহি দুর্বিষহ ক্লেশ
অচিন দেশে সোনার আলোকে ভাসি দীপ্তশিখায়।
ঘাসে ঘাসে ঝকঝকে জোনাকিরা বাসর সাজায়
নানা রঙ্গের ফুলগুলি ঘোমটা খুলে কলি মেলে।
বসন্ত চোখ মেলে চায় প্রজাপতির পাখনায়,
রূপালি আলোর ফোয়ারায় দোলে মোর মন দোলে।
যাই ভেসে যাই আমি কোন অচিনপূরীর দেশে
নাই চিন্তা, নাই ভাবনা, যাই উচ্ছলতায় ভেসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।