শহুরে সময়
- ফারহান নূর শান্ত

যান্ত্রিক শহর আসলে,
লড়াইয়ের ভেতর চলতে থাকা,
এক ক্লান্ত জীবনের নাম।

ঘড়ির কাঁটা এখানে
রক্তমাখা সূচের মতো।
প্রতিটি সেকেন্ড,
ত্বকের ভেতর ঢুকে
অস্তিত্বে দাগ কাটে।

রাস্তাগুলো
অদেখা তাড়াহুড়োর রেখাচিত্র।
যেখানে প্রতিটি পদচিহ্ন,
ফিরে যেতে চায়
কিন্তু পারে না।

এখানে আমরা,
সময়ের কাছে ভাড়া থাকা মানুষ।
নিজেরই ছায়ার সঙ্গে,
অপরিচিত সহবাসে থাকি।

প্রতিটি সকাল
একটা অসমাপ্ত প্রতিশ্রুতি।
প্রতিটি রাত চুপচাপ হিসেব কষি,
কতটুকু হারালাম।

এ শহরে ভালোবাসাও
সিগন্যালের মতো।
লাল, সবুজ, হলুদের ভেতর
দ্বিধায় দাঁড়িয়ে থাকে।

শেষমেশ—
সব রাস্তা মিশে যায়
একটা অদৃশ্য প্রান্তে।
যেখানে সময় থামে না,
শুধু মানুষ থেমে যায়।


০৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026