স্বর্গ হতে বিদায়
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

স্বর্গ হতে করলে বিদায়
তবু করিনি তো হায় হায়।
শ্যামল সবুজ এ ভুবন
বিস্ময়ে জাগে আমার মন।
ভাঙ্গলো ভাঙ্গলো ঘুমঘোর
দিকে দিকে সুন্দর মধুর
চোখ মেলে কান পেতে রই
হেথায় তোমার ছায়া পাই।
সুন্দর এ নবীন ধরায়
মাতি আমি নবীন খেলায়।
স্বর্গ হতে বিদায়ের পথে
শয়তান চালায় বিপথে।

পথের দিশা পাই না আমি
সিংহাসনে বসে হাস তুমি।
পাপের বোঝা মাথায় নিয়ে
ফিরবো যখন ক্লান্ত হয়ে
শাস্তি তখন হবে আমার
সব হলো নির্দেশ তোমার।
বিচার কেন হবে আমার?
পাপ করি নির্দেশে তোমার।
শয়তানে করলে সৃজন
করলো সে আমায় দমন।
দিলে তারে অসীম ক্ষমতা
সেই আমারে চালালে হেথা।
দোষ কি আমার বল তুমি?
পথহারা দিশাহারা আমি।
বিচার কেন হবে আমার?
পাপী আমি নির্দেশে তোমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026