তারা সব কোথায়?
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তারা সব কোথায়? কোথায় তারা আজ?
দেখি আমি তারাজ্বলা আকাশের সাজ।
অকস্মাৎ খসে পড়ে আকাশের তারা
বেদনায় আকাশ হয় পাগলপারা।
পাখীদের কলকণ্ঠে উচ্ছ্বসিত ধরা
হঠাৎ হারিয়ে যায় রঙিন পাখীরা।
হারিয়েছে শামিমা, নীলা আর সবাই
খুঁজি তাদেরে, কোথাও তারা নাই।
নীলার খিলখিলে হাসির ঝর্ণাধারা
স্রোতের জোয়ারে করতো পাগলপারা।
শামিমার পদ্মলোচন পাপড়িতে
বিস্মিত মুগ্ধ আশরাফ ছিল প্রেমেতে।
সবাই উধাও আজ আশরাফ নীলা
শামিমা, শাম্মি, আশফাফ অনিলা।
একদিন যাদের কলহাস্যে উচ্ছ্বাসিত
স্বপ্নের অঞ্জন চোখে মেখে উদ্ভাসিত
হত ধরা, এখন কোথায় হারালো তারা?
খেলার সাথীরা, আত্মীয়রা, বান্ধবীরা
কান্নাহাসির উরদ্ধলোকে হারালো তারা।
আকাশের তারা খসে গেল একে একে
স্তব্ধ, বিস্মিত আমি এসন দেখে দেখে।
তারা সব কোথায়? কোথায় তারা আজ?
দেখি আমি তারাজ্বলা আকাশের সাজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।