অস্তিত্বের ক্ষুধা
- ফারহান নূর শান্ত

র্থবিত্ত—
নিয়তি যার কৃপণ, তার কাছে রোজই প্রশ্ন,
রুটির চেয়ে বড় হয়ে ওঠে আজ অপমানের স্বাদ।

আয়ুরেখা—
হাতের তালুতে লেখা যত দীর্ঘই হোক,
নসিব যদি না ফেরে, দুনিয়া কেবল ছোটই হতে থাকে।

পরিচয়—
নাম ছিল, স্বপ্ন ছিল
এখন শুধু “বেকার” শব্দে সবকিছুর দাফন চলছে।

প্রতিষ্ঠা—
দূরের কোনো তারা নয়,
ছিল তো হাতের নাগালেই।
কিন্তু ভাগ্য,
সে তো কখনও যুক্তির পথে হাঁটে না।

তবু আমি লিখি—
অর্থের কাছে হেরে গিয়ে, কর্মের ভিড়ে পিষ্ট হয়ে,
শব্দগুলোই যেন রোজকার শেষ অবলম্বন।

পেট মানে না কবিতা,
তবু কবিতাই মানে আমার বেঁচে থাকা।
এই পরাজয়ের ভেতরেই,
আমি নিজের এক গোপন জয় লুকিয়ে রেখে চলেছি।


০৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026