উন্মত্ত সাগর পারে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
উন্মত্ত সাগর পারে
অশান্ত ঘূর্ণি ঝড়ে
প্রলয় বিষাণ বাজে
আঁধার অন্বর বাজে।
শকুনি গৃধিনী নাচে,
নাচে আনাচে কানাচে।
পথের দিশা পাই না
বাজে ধ্বংসের বীণা।
শুনি বজ্রের গর্জন
শিহরিত প্রাণমন।
পিশাচীর অট্টহাসি
হৃদয়ে বেদন রাশি।
মাঝ দরিয়ায় আমি
ভয়ঙ্কর নিশা যামি।
হিংস্র পশুর গোঙ্গানী
শুনি ভয়ঙ্কর বাণী।
পথহারা করে মোরে
নিকষ কালো আঁধারে।
পাই না পথের দিশা
কাটে না আঁধার নিশা
অশান্ত ব্যাকুল প্রাণ
থামে না ক্রুদ্ধ বিষাণ।
সাগরের ঘোলা জল
করে বুক টলমল
থামিতে পারি না আমি
গভীর অতলে নামি
নির্ভয়ে সাঁতরে যাই।
ঘোলা জলে নামি তাই
একদিন দিব পাড়ি
বিশ্বাসে যাব না হারি
আলোর সন্ধানে তাই
ছুটছি আমি সদাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।