লড়াই
- ফারহান নূর শান্ত

একটা সময়ের পর —
মানুষ শেখে,
চাহিদা কমানোর নতুন ব্যাকরণ।

বেঁচে থাকা থামে না।
দেহযন্ত্র — আমৃত্যু চালনাই তার কাজ।

ক্ষুধা, লজ্জা, প্রত্যাখ্যান —
সবকিছুকে সঙ্গে নিয়ে,
মানুষ হাঁটে, থামে না।

কারণ জীবন জানে—
হেরে যাওয়াটাও একধরনের কাজ।

আর টিকে থাকাটা—
যেন, চুপচাপ নিজের বিরুদ্ধে জিতে যাওয়া।


০৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৪-২০২৬ ১৯:৩০ মিঃ

চমৎকার লেখনী শৈলী।

ফারহান নূর শান্ত
০৯-০৪-২০২৬ ২১:৫৫ মিঃ

শুকরিয়া