অপেক্ষার নীল আকাশ
- মোঃ তারেক মিয়া

থমকে আছে সময় যেন
কাটছে না আর বেলা,
অপেক্ষার এই প্রহর জুড়ে
বিষণ্ণতার খেলা।

বুকের কোণে জমে আছে
না পাওয়ার এক দীর্ঘশ্বাস,
ইচ্ছে করে হতাম যদি ওই
অসীম নীল আকাশ।

নীলচে কালো মেঘ হয়ে আমি
ভাসতাম ভুবন জুড়ে,
খুঁজে নিতাম তোমার দেখা
হয়তো কাছে, নয়তো দূরে।

তোমায় না পাওয়ার যত গুমোট
বাঁধা তীব্র শোক,
অঝোর ধারায় ঝরিয়ে দিত
তৃষ্ণার্ত এই চোখ।

শ্রাবণ হয়ে নামত বৃষ্টি
তোমার আঙিনায় গিয়ে,
ধুয়ে দিতাম ধুলোবালি সব
বিরহটুকু নিয়ে।

সেই বৃষ্টির জল যখন
তুমি ধরতে আলতো করে,
আমার সারা আকাশ তখন
উঠত হেসে আলোয় ভরে।

অন্ধকারের বুক চিরে ঠিক
ফুটত রোদের রেখা,
সার্থকতা পেত আমার কান্না
ঘুচত সকল একা।

তোমার হাতের নরম ছোঁয়ায়
মেঘ কেটে যায় জানি,
রোদ্দুর হয়ে হাসত তখন
আমার চোখের পানি।


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026