বৈশাখের রঙ
- মোঃ তারেক মিয়া

মুছে ফেলে সব জীর্ণ স্মৃতি
চৈত্রের অবসান,
নতুন বছর সাজছে আজি
গেয়ে মিলনের গান।

বটের তলে মেলা বসেছে
ঢোল-করতালের সুর,
হালখাতার ঐ লাল পাতাতে
স্বপ্ন সমুদ্দুর।

রঙিন সাজে রাজপথে সব
শোভাযাত্রার ভিড়,
বৈশাখেরই রঙে রাঙা
আজকে সবার নীড়।

মুছে যাক সব গ্লানি আর
পুরোনো যত ক্লেশ,
আনন্দে আজ উঠুক মেতে
আমার প্রিয় দেশ।


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।