এলোমেলো ভাবনা
- শেখ মাফিজুল ইসলাম
তোমার ভাবনা আমার ভাবনা
ভাবনাগুলো যেই ছোটে,
ভাবনাগুলো দ্যুতি ছড়ায়
যেনো মুক্তোর ফুল ফোটে।
তোমার ভাবনা ছন্নছাড়া,
আমার ভাবনা বিষাদময়
ভাবনাগুলো মনের মধ্যে
ক্রমান্বয়ে দীর্ঘ হয়।
অদূর ভাবনা, সুদূর ভাবনা
সব ভাবনাই গোলমেলে,
ভাবনাগুলো জট পাকিয়ে
মনের মধ্যে ঝড় তোলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।