বাংলা ভাষা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আমার প্রাণের ভাষা বাংলা
বাংলাতেই সব উপলব্ধি-
আমার চাওয়া পাওয়া ভালোবাসা
আমার সবটুকু প্রাপ্তি।
আমার চোখে মুখে ভাবনায়
বাংলা ভাষার রাজত্ব-
বাংলাতেই ডুবে আছি সারাক্ষণ
আর কারো নেই কর্তৃত্ব।
আমার মাতৃভাষা বাংলা
রক্তে আমার বাংলার টান
আমি ভাসি ডুবি বাংলায়
হৃদয়ে বাজে বাংলার গান।
আমার সবটুকু জুড়ে অবিরত
বাজে বাংলা ভাষার কলতান
সুখে দুঃখে আমার মায়ের ভাষা
রাখবো সদা বাংলা ভাষার মান।
২৫.০১.২০২৬
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।