ভিউ ব্যবসায়ী
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আতঙ্ক ছড়ানো ভালো নয়
মানুষকে আশার বাণীতে পুলকিত করো,
ভণ্ডামি ছেড়ে সত্যের আশ্রয় নাও-
ভূমিকম্প নিয়ে আর গুজব নয়
ওহে সত্য টুকু প্রকাশ করো।
ভিউ ব্যবসায়ী তোমাকেই বলছি-
সত্য জেনে বুঝেই তবে
ব্যবসা করো,ভিডিও বানাও
মিথ্যাচার বন্ধ করো বন্ধু
তোমার এই মিথ্যাচারে দিকে দিকে
আতঙ্ক ছড়িয়ে পড়ছে-
কোমল হৃদয়ের মানুষ ভয়ে কাঁপছে-
তুমি কিন্ত অপরাধী ভীষণ
মানবতার শত্রু।
ওহে ভিউ ব্যবসায়ীগণ-
না জেনে না বুঝে মিথ্যাচার করো না
কোনো বিষয়ে কাউকেই
হতাশায় ফেলে দিও না-
মিথ্যাচার করার দায়ে
তুমি গুনাহগার হয়ে রইলে কিন্ত।
অনুরোধ সবাইকে, সৃজনশীল অথবা
সত্য প্রচারে ভিডিও তৈরি করো-
হোক ভূমিকম্প অথবা যেকোন ইস্যু
মিথ্যাচার বন্ধ করো, বন্ধ করো।
ভিউ ব্যবসায়ীদের বোধগম্য হোক
মানবতার কল্যাণে সকলে জ্বলে উঠুক।
১৪|১২|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।