দেশপ্রেমিক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

হয়তো চোখের পানি
ঝরবে- চিরকাল
তোমার আমার
দেশপ্রেমিকের তরে
মিথ্যে নয় চির সত্য
আমরা কাঁদব চিৎকার করে
উচৈঃস্বরে আজীবন।

ওসমান হাদী, আবু সাঈদ
অথবা মুগ্ধ সহ যত নাম
সবই বীর সেনানী, দেশপ্রেমিক
যুগে যুগে আমজনতার পক্ষে
দিলো যারা জীবন বলিদান
তাদের স্মৃতি অম্লান
যুগ যুগ যুগান্তর।

কোনো দলের সীমানায়
দিও না তাদের ঠাঁই-
তারা আমজনতার, সকলের
গণমানুষের অধিকার আদায়ে
হয়েছিল সোচ্চার।

ওসমান হাদী, আরও যত নাম
দেশপ্রেমিক,
তাদের তরে স্যালুট জানাই
দলে মতে বেঁধো না ভাই
সকল দেশপ্রেমিক সবার
সকল মানুষের ভালোবাসা-
তাদের ইতিহাস অমলিন
হোক অনন্ত কাল।

দেশপ্রেমিকদের ইচ্ছে
পূরণ হোক পূরণ হোক
আমজনতার মুক্তি মিলুক
অন্যায় অপরাধীর বিচার
বাংলার মাটিতে হোক।

দেশপ্রেমিকদের বলিদান
কিছুতেই না হোক ম্লান।
১৯।১২।২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026