মায়ের কথা মনে পড়ে (শোক গীতি অষ্টম পর্ব)
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মায়ের কথা মনে পড়ে
কান্দি আমি চুপিসারে
চিৎকার করে কান্দি নারে
শুধু কলিজা ফেটে যায়রে
মায়ের কথা মনে পড়ে
আমার মায়ের কথা মনে পড়ে।
রয়েছে মাগো হৃদয় বাড়ি
সকাল সাঝে ছোঁয়া তারই
যদিও মাগো গেছেন ছাড়ি
ভুলতে কি আর আমি পারি
মায়ের কথা মনে পড়ে
ওগো মায়ের কথা মনে পড়ে।
মায়ের মতো হয়না আপন
তারই তরে শুধুই কাঁদন
আল্লাহ তোমার কাছে নিবেদন
জান্নাতি করো মাকে আজীবন
মায়ের কথা মনে পড়ে
আমার মায়ের কথা মনে পড়ে।
০৮|১২|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।