প্রশ্ন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

আমি গরিব, দুর্বল, বলহীন-
শক্তিহীন।
আমাকে তুমি ঠকাতে পারো
সহজেই। আমি প্রতিবাদী হলেও-
টিকবে না।

গরিবের পক্ষে কেউ ই দাঁড়ায় না।

তোমাদের বিজয় রথ চলবেই
সহায় হীন পদপিষ্ট হবে হবেই
গরিবের সাহায্যকারী জুটবে না
তোমরা চেটে পুটে নিতে পারো
সবটুকুই যেখানে রয়েছে যা।

সম্বলহীনের সঙ্গী কেউ ই হয়না।

অতএব আমার সবটুকুই নিতে পারো
নিয়ে নাও তবে-
গড়ে তোলো তোমার রাজ প্রাসাদ।

আমি দুর্বল, কেউ নাই সাথে-
তোমার শক্তি দিয়ে তাই কেড়ে নিলে
আমার সবটুকুই।

আমি, মহান বিচারক সমীপে
জমা রেখে দিলাম সবটুকু আকুতি-
সময় ফুরিয়ে গেলে
যখন তিনি তোমাকে জিজ্ঞাসিবে
তখন কি বলবে?
০৬|১২|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।